• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ১০:৫৮ রাত

বিশ্বম্ভরপুরে বালুসহ কোটি টাকার বাল্কহেড নৌকা জব্দ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিশ্বম্ভরপুরে বালুসহ বাল্কহেড নৌকা জব্দ সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর অবৈধভাবে পাচার করার সময় বালু সহ বাল্কহেড নৌকা জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহফুজুর রহমান।

রবিবার (২ আগস্ট) সকালে উপজেলা বিশ্বম্ভরপুর বাজার নৌকা ঘাট থেকে পাচারের সময় অভিযান চালিয়ে জব্দ করা হয়। জব্দ করা বালু ও বাল্কহেড নৌকার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে,বিশ্বম্ভরপুর বাজার ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী বালু খেকো সিন্ডিকেট আইনের তোয়াক্কা না করে দিনে ও রাতে বাল্কহেডে অবৈধ বালু লোড করে পাচার করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহফুজুর রহমান। এসময় প্রশাসনের উপস্থিতিটের পেয়ে বালখেকো সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে যায়। পরে লক্ষাধিক টাকার বালু লোড করা অবস্থায় একটি বড় বাল্কহেড নৌকা জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত এসব মালামাল নিরাপত্তার স্বার্থে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।

স্থানীয় এলাকাবাসী জানান,উপজেলার যাদুকাটা নদীসহ বিভিন্ন স্থান থেকে অবৈধ ভাবে উত্তোলিত বালু ট্রলি ও নসিমনে করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে ও থানার সামনে দিয়ে আনা বিশ্বম্ভরপুর বাজারের নৌকা ঘাটে। নদী ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালুচক্রের বিরুদ্ধে এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে আশা করছে উপজেলা বাসী। এবং প্রশাসনের এমন সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহফুজুর রহমান বালুসহ বাল্কহেড নৌকা আটকের সত্যতা নিশ্চিত করে জানান এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো অনিয়ম কে ছাড় দেয়া হবে না, কঠোর ভাবে দমন করা হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]