• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ দুপুর

লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

লালমনিরহাট পৌরসভার মিশনমোড় এলাকা থেকে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জাল নোট বহনে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে মোঃ জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ নুর আলম (৩৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে লালমনিরহাট থানা এলাকায় বিশেষ অভিযান চলছিল। রাত সাড়ে ১১টার দিকে বিডিআরগেট এলাকায় অবস্থানকালে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে মিশনমোড় এলাকার সীমান্ত হোটেলের সামনে কয়েকজন জাল নোট কেনাবেচা করছেন। ওই সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুলফিকার আলী রাস্তার পশ্চিম দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। পরে জুলফিকার আলীর নিকট থাকা ব্যাগ তল্লাশি করে দুটি খাম থেকে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি খামে ৫০০ টাকা মূল্যমানের ৩০০টি (১ লাখ ৫০ হাজার টাকা) এবং অপর খামে ২০০ টাকা মূল্যমানের ১৩০টি (২৬ হাজার টাকা) জাল নোট ছিল। এ ছাড়া তাঁর কাছ থেকে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জুলফিকার পুলিশকে জানান, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের নুর আলম ও তাঁর অজ্ঞাতনামা ২-৩ জন সহযোগীর কাছ থেকে তিনি এসব জাল নোট সংগ্রহ করেছিলেন। তাঁর দেওয়া তথ্য ও শনাক্তমতে রাত ১টা ৫ মিনিটে কুড়িগ্রাম সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নুর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা ২-৩ জন পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে জাল টাকা সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে বহন, সরবরাহ ও ব্যবহার করে আসছিলেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ বলেন, গ্রেফতারক তদের বিরুদ্ধে হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ক (খ) ধারায় লালমনিরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আইনী প্রক্রিয়া মেনে আদালতে সোপর্দ করা হবে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]