• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৫:১৬ বিকাল

নারায়ণগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নারীসহ আহত ১৫

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ, মাটি সরবরাহ ও কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সংঘর্ষে ব্যবহৃত শতাধিক টেঁটাও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

সকাল থেকে দুপুর পর্যন্ত আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি ও টেঁটাযুদ্ধ চলে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন টেঁটাবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে।

স্থানীয়রা জানান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামাদ আলী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোতে মাটি ও শ্রমিক সরবরাহ, ভাটার বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ এবং এসব খাত থেকে কমিশন আদায় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। সেই বিরোধই শুক্রবার প্রকাশ্য সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও গুলির ঘটনা ঘটে। টেঁটার আঘাতেও বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে যায় পুলিশ। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে সংঘর্ষের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার ও পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযান চলমান রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]