• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০১:১০ দুপুর

লংগদু জোনের তৎপরতায় বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা, কোটি টাকার ক্ষতি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় সেনা জোনের দ্রুত ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে অল্পের জন্য বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে পুরো একটি গ্রাম।

সোমবার (৩ আগস্ট) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গাঁথাছড়া এলাকার একটি কাঠমিস্ত্রির কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে একটি বসতঘর এবং তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়।

​ঘটনার খবর পাওয়া মাত্রই লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নেতৃত্বে সেনাবাহিনীর ৩টি বি-টাইপ টহল দল প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লংগদু জোন প্রথম সাড়া দিয়ে উদ্ধার কাজ শুরু করে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

​এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আগুনে আনুমানিক ১ থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি জানান, অগ্নিদুর্ঘটনার সময় যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে লংগদু জোনের একটি বিশেষ মেডিকেল দল চিকিৎসা সুবিধাসহ প্রস্তুত ছিল। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে লংগদু জোনের পক্ষ থেকে সাধ্যমতো সহায়তা করা হবে। তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]