• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৫:৩৩ বিকাল

নাটোরে নকল টাইলস ক্লিনার কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অবৈধভাবে নকল ও লাইসেন্সবিহীন টাইলস ক্লিনার উৎপাদন এবং বাজারজাতের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল পণ্য, কাঁচামাল জব্দ এবং উৎপাদন সামগ্রী ধ্বংস করা হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বিলজুয়ানি ও পাটুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনো সরকারি অনুমোদন বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কেমিক্যাল ও হাইড্রোক্লোরিক (এইচসিএল) অ্যাসিড ব্যবহার করে ‘Damfik’ ব্র্যান্ডের নামে নকল টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এ অভিযোগে উপজেলার পাটুল গ্রামের ঈমান আলী মোল্লার ছেলে মো. আমিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় কারাভোগ করতে হয়নি।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে ৩৯৬ বোতল নকল ‘Damfik’ ব্র্যান্ডের টাইলস ক্লিনার জব্দ করা হয়। পাশাপাশি ১৩টি জারকিনে সংরক্ষিত আনুমানিক ৫০০ লিটার ‘ভিক্সল’ নামের এইচসিএল অ্যাসিডও জব্দ করা হয়। নকল পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রায় ৫০০টি খালি বোতল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযানে নলডাঙ্গা থানার পুলিশ সদস্য, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নকল, ভেজাল, লাইসেন্সবিহীন ও অননুমোদিত পণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]