• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৭:০৮ বিকাল

ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোরের কেশবপুর ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন দুর্ভোগে থাকা ভবদহের মানুষ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ভবদহ এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তারা কালেক্টরেট চত্বরে এসে অবস্থান নেন।

এসময় ভবদহবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে বক্তব্য দেন।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম পরিষদের সদস্য সচিব চৈতন্য পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম উর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভবদহ অঞ্চলের মানুষ জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ রয়েছেন। স্থায়ীভাবে এ সমস্যা সমাধানে কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নদী খননসহ পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না নিলে ভবদহের জলাবদ্ধতা থেকে মানুষকে মুক্ত করা সম্ভব হবে না।

সমাবেশ শেষে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে তিন দফা দাবি জানিয়ে যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের কাছে স্মারকলিপি দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

তিন দফা দাবির মধ্যে রয়েছে—জলাবদ্ধতা নিরসনে নদী খননের পাশাপাশি টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন, দ্রুত আমডাঙ্গা খাল সংস্কার এবং খর্নিয়া ব্রিজের পাশে আড়বাঁধসহ ভরাট হয়ে যাওয়া পলি দ্রুত অপসারণ।

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]