• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৪:৩২ দুপুর

চট্টগ্রামের বাকলিয়ায় ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছেন রনজিত চক্রবর্তী (৩৫) নামে এক যুবক।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনার পর আহত রনজিতকে উদ্ধার করে রাত পৌনে ৩ টায় দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে আনা হয়।

আহত রনজিত চক্রবর্তী বাকলিয়া থানার খেজুরতলা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ চক্রবর্তীর ছেলে বলে জানা গেছে৷

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, তাকে যারা হাসপাতালে এনেছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি, বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন রনজিতকে আটক করে মারধর করে।

বর্তমানে তিনি হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এই বিষয়ে বাকলিয়া থানার ওসি জাহেদুল কবির বিডি২৪লাইভ কে বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কেউ ছিনতাইয়ের অভিযোগ করেছি৷ এই ঘটনায় আহত ব্যক্তিটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে৷ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে৷

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]