জয়পুরহাট সদরের চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাঃ মরিয়ম খাতুন অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম ইকবাল, গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন দেশের স্বনামধন্য চিকিৎসক ঢাকা পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালের জেনারেল এন্ড ল্যাপারোস্কপিক সার্জন ডবল এফআরসিএস প্রফেসর ডাঃ মজিবর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবু মহীউদ্দীনের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহফুজার রহমান তালুকদার, অভিভাবকদের মধ্যে থেকে জয়পুরহাট ইন্সটিটিউট অব মাইনিং মিনারোলজি এন্ড মেটালারজির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ প্রদীপ কুমার বিশ্বাস, চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু প্রমূখ।
অভিভাবক সমাবেশে বিদ্যালয়ে লেখাপড়া করা অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য এই স্কুলের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত আফিয়া জান্নাত আনিকা, সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া রাশমিয়া হাসান রাহা, সাউফি তাহারাত তুবা ও শ্রেয়া রানী দিয়া এবং নজরুল জয়ন্তী উৎসবে নৃত্য, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় সংবর্ধনা প্রদান করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর