• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
মোঃ রুবাইয়াত হক
পটুয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ দুপুর

পুণ্যস্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় শেষ হলো রাসপূর্ণিমা উৎসব

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসলীলা ও রাসপূর্ণিমা উৎসব। মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৈকতে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে প্রতি বছরের তুলনায় এবার পর্যটকের উপস্থিতি ছিল তুলনামূলক কম, যার ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে আশানুরূপ সাড়া মেলেনি।

সোমবার গঙ্গাবরণ বা মঙ্গলঘট পূর্ণকরণের মধ্য দিয়ে রাসপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেল সাড়ে পাঁচটায় সৈকতের জিরো পয়েন্ট-সংলগ্ন সমুদ্রে তেল, সিঁদুর, ফুল, তুলসী, বেলপাতা ও ধূপ-দীপ দিয়ে পূজার্চনা শেষে মঙ্গলঘটে জল পূর্ণ করা হয়। পরে সৈকত-সংলগ্ন কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে মঙ্গলঘট স্থাপন করা হয়। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে পুরো সৈকত এলাকা।

রাতভর ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন ও পূজার্চনা শেষে মঙ্গলবার ভোর পাঁচটায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৈকতে গঙ্গাস্নান বা পুণ্যস্নানের মধ্য দিয়ে দুই দিনের এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে।

প্রতি বছর রাসলীলা উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটক ও দর্শনার্থীর সমাগম ঘটলেও এবার চিত্র ছিল ভিন্ন। পর্যটকের উপস্থিতি কম থাকায় সৈকতসংলগ্ন মেলা ও স্থানীয় স্থায়ী দোকানগুলোতে বেচাকেনা কম হয়েছে, যা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

উৎসব উপলক্ষে কুয়াকাটায় হাজার হাজার পুণ্যার্থীর আগমন ঘটে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তিন শতাধিক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে তৎপর ছিলেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই রাস উৎসবের প্রচলন। সেই ধর্মীয় ঐতিহ্য ও বিশ্বাস ধারণ করে প্রায় দুই শত বছর ধরে কুয়াকাটায় এই উৎসব উদযাপিত হয়ে আসছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]