খাগড়াছড়ি সদর উপজেলার সিংগীনালা মগপাড়া এলাকায় ১০ বছর বয়সী পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শরীফ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার সিংগীনালা মগপাড়ার প্রাক্তন প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশের এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযুক্ত শরীফ হোসেন (২০) মাটিরাঙ্গা উপজেলার ১ নম্বর ওয়ার্ডের রামছিরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রাজ্জাক এবং মাতার নাম নুর জাহান বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংগীনালা এলাকার জৈনক রুবেল ভান্ডারীর বাড়িতে রাখালের কাজ করতেন শরীফ হোসেন (২০)। ঘটনার দিন বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে অভিযুক্ত শরীফ শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শন করে পাশের একটি বিলে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক শরিফ হোসেনকে খাগড়াছড়ি সদর থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর