• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৮:৩৪ রাত

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ব্রেট লি

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লিকে ঘিরে প্রেমের গুঞ্জন বেশ আলোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে আইপিএল মৌসুম এলেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হতো। তবে দীর্ঘদিন পর এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন ব্রেট লি।

সম্প্রতি বম্বে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি জানান, তিনি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি। প্রীতি জিনতার প্রসঙ্গে তিনি বলেন, তারা তখন যেমন ভালো বন্ধু ছিলেন, এখনও তেমনই আছেন। প্রীতিকে একজন বুদ্ধিমতী ও সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার প্রতি গভীর শ্রদ্ধার কথাও জানান সাবেক এই ক্রিকেটার।

ব্রেট লি বলেন, তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও তিনি কখনো সেসব নিয়ে উদ্বিগ্ন হননি। কারণ, প্রকৃত সত্য তিনি জানতেন এবং এসব আলোচনাকে নিজের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে দেননি।

২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন ব্রেট লি। সে সময় দলের মালিক প্রীতি জিনতার সঙ্গে তাকে একাধিকবার দেখা যাওয়ায় প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়। যদিও সে সময় প্রীতি জিনতা সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট করে জানিয়েছিলেন, তারা শুধুই ভালো বন্ধু।

বর্তমানে দুজনেই নিজ নিজ পারিবারিক জীবনে সুখী। ব্রেট লি স্ত্রী লানা অ্যান্ডারসনের সঙ্গে সংসার করছেন এবং দুই সন্তানের বাবা। অন্যদিকে প্রীতি জিনতা স্বামী জিন গুডএনাফের সঙ্গে পারিবারিক জীবন উপভোগ করছেন।

অভিনয়ে দীর্ঘ বিরতির পর শিগগিরই বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটোয়ারা ১৯৪৭’ চলচ্চিত্রের মাধ্যমে তার প্রত্যাবর্তন ঘটছে। ছবিটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সানি দেওল ও শাবানা আজমি। পাশাপাশি কুণাল খেমুর পরিচালনায় ‘ভাইব’ নামের আরেকটি সিনেমাতেও দেখা যাবে তাকে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]