জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা কাদির হানিফ ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ৩৬ জুলাই যুব ম্যারাথন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে ছাত্রশিবিরের ২২২তম শহীদ ফারুক চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যমে ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা হয়।
নোয়াখালী উত্তর কাদির হানিফ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শহীদ ফারুক চৌধুরী মোড় থেকে শুরু হয়ে ম্যারাথনটি ফারুক চৌধুরীর শহীদি স্থান মফিজ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে কাদিরহানিফ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শরীফ উল্লাহর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী শহর শাখার আমীর মাওলানা মো. ইউছুফ
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. ইউছুপ বলেন,গণ-অভ্যুত্থানের বিজয় সাধিত হওয়ার আগ পর্যন্ত যেসকল জুলাই শহীদ ও আহতরা দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন আজকের এই দিনে আমরা তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি সরকারের প্রতি জোরালো দাবি জানিয়ে বলেন,৩৬ জুলাই দিবসের এই দিনে সরকারের কাছে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান। জুলাই সনদ বাস্তবায়নে অবহেলা করা হলে তা শহীদদের রক্তের সাথে বেইমানি করার শামিল হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন যুব বিভাগের জেলা টিম ও নোয়াখালী শহর সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল রাকিব, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব, কাদিরহানিফ ইউনিয়ন আমীর এনায়েত উল্লাহ। সমাবেশ শেষে ম্যারাথনে বিজয়ী প্রথম ৩ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং এর মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর