• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০৭:২৯ বিকাল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলীয় ঐক্য উপজেলা শাখার আয়োজনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ) আসরের নামাজের পর ভূরুঙ্গামারী পাবলিক ক্লাব ও লাইব্রেরী মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসস্টেশনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়নের কয়েক হাজার লোক গণমিছিলে যোগ দেয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির অধ‍্যাপক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও কর্মপরিষদ সদস্য সাজ্জাদ হোসাইন এর সঞ্চালনায় মিছিল পরবর্তী বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম। এসময় এনসিপির উপজেলা আহবায়ক মাহফুজুল ইসলাম কিরণসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, "জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এই জনপদের আত্মমর্যাদার প্রতিচ্ছবি। আবু সাঈদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা এই চেতনার আলোয় আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করব।"

তাঁরা আরও বলেন, "জুলাইয়ের চেতনা কখনো মুছে যাবে না। এ চেতনা আমাদের চলার পথের শক্তি।" বক্তারা বলেন, "বিগত ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার মহাজাগরণে তৎকালীন স্বৈরশাসক খুনি হাসিনার তখত নড়বড়ে হয়ে ওঠে। পরে তিনি তাঁর দাদার বাড়িতে পালিয়ে যান। সেখান থেকে দেশকে অস্থিতিশীল করতে তিনি নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। এ স্বৈরশাসক জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেও মহাজাগরণ ঠেকাতে পারেনি। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে তাঁর দল ও অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে।"

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস‍্য আনোয়ারুল ইসলাম বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করতে হবে। তিনি বলেন, যে আকাঙ্খা নিয়ে ছাত্র জনতা জুলাই গণঅভ‍্যুত্থান ঘটিয়েছে সেই স্বপ্ন আজো বাস্তবায়ন হয়নি। আবু সাঈদ মুগ্ধদের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুশিয়ারি দেন তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]