• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩০ মিনিট পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ১০:১৭ রাত

কোনো ঠিকাদারকে এখনো কাজ দেওয়া হয়নি', অভিযোগের জবাবে জবি প্রশাসন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্থায়ী আবাসিক ভবন নির্মাণের টেন্ডার প্রক্রিয়া নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের দাবি, দরপত্র আহ্বান থেকে শুরু করে মূল্যায়নের পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে ই-জিপি (e-GP) পদ্ধতিতে পরিচালিত হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো ঠিকাদারকে কাজ দেওয়া হয়নি।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থায়ী আবাসিক ভবন নির্মাণের জন্য সরকার বিশ্ববিদ্যালয়ের হিসাবে ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সরকারি আর্থিক বিধি অনুযায়ী এই অর্থ অন্য কোনো খাতে ব্যয়ের সুযোগ নেই। তবে এ অর্থে কাঙ্ক্ষিত মানের ভবন নির্মাণ সম্ভব না হওয়ায় প্রশাসন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত ৮ কোটি টাকা বরাদ্দের আবেদন করেছে।

টেন্ডার প্রক্রিয়া নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রশাসন জানায়, দরপত্র সম্পূর্ণভাবে ই-জিপি পদ্ধতিতে আহ্বান করা হয়েছে, যেখানে যোগ্য যে কোনো প্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ইতোমধ্যে ১২টি দরপত্র জমা পড়েছে এবং সেগুলোর মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে।

প্রশাসন আরও জানায়, এখন পর্যন্ত কোনো ঠিকাদারকে কাজ দেওয়া হয়নি। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে এবং প্রয়োজন হলে একটি মূল্যায়ন কমিটির মাধ্যমে দরপত্র প্রক্রিয়া যাচাই করা হবে। এ ক্ষেত্রে দুর্নীতি বা অনিয়মের কোনো সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, টেন্ডার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি বা ভিত্তিহীন অভিযোগ না ছড়িয়ে মূল্যায়ন কার্যক্রম শেষ হওয়ার অপেক্ষা করার আহ্বান জানানো হচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]