একে একে দুই লটে ৫ কন্টেইনার পণ্য ধ্বংস করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস ৷ এসব কন্টেইনারের মধ্যে চারটিতেই ছিল ৮৩ টনের বেশি মেয়াদ উত্তির্ন ‘রয়েল টাইগার এনার্জি ড্রিংক’। আরেকটি কনটেইনারে ছিল শ্যাম্পু (পারসোনাল কেয়ার প্রডাক্ট) যার ওজন প্রায় চার টন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রাম বন্দরের কাস্টমস অকশন শেডে এসব পণ্য রোলার দিয়ে গুঁড়িয়ে ধ্বংস করা হয়।
কাস্টমস হাউস সূত্র জানিয়েছে, এসব এনার্জি ড্রিংক ২০১৮ সালের ২৪ ডিসেম্বর উৎপাদন হয়েছিল যার মেয়াদ ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর মাসেই শেষ হয়ে যায়৷ বিএসটিআই এসব চালানের পণ্যের অনুকূলে কোন ছাড়পত্র দেয়নি। ফলে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এসব ধ্বংসের স্বিদ্ধান্ত নেয় কাস্টম হাউস৷
চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাসেল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন৷ এই ধ্বংস কার্যক্রমে চট্টগ্রাম কাস্টমস হাউসের পাশাপাশি আইন শৃংখলা বাহিনী ও ফায়ার সার্ভিস সহযোগীতা করেন বলে জানান তিনি৷
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর