• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ০৯:৩৯ রাত

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন সাঈদ আল নোমান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, দেশের যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৬ অগাস্ট) বিকাল ৪ টায় সংসদ সদস্য  সুগন্ধা সিটি কর্পোরেশন আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, “দুর্যোগের এই সময়ে বিভেদ নয়, প্রয়োজন জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির মোকাবিলা করতে হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।”

তিনি বলেন, সংকটের সময় একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি মানবিক, সহমর্মী ও শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব। তাই দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, রাশেদ খালেদ, জসিম উদ্দিন, মো ইসমাইল, গোলাম মনসুর, এইচ এম আজাদ, শহীদুল আলম খসরু, তারেক রশিদ, জাকির হোসেন, এড সাইফুল, শেখ রাসেল, সুগন্ধা সিটি কর্পোরেশন আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতা রাশেদ খালেদ, জসিম উদ্দিন,ইসমাইল প্রমুখ। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে সাঈদ আল নোমান ত্রাণ কার্যক্রমে সম্পৃক্ত সকল স্বেচ্ছাসেবক ও আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]