সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে গোসল করতে গিয়ে মোঃ আলী আকবর খাঁন(৭২) নামে একজন পর্যটক নিহত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পাশে হিজল গাছের বাগান এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত মোঃ আলী আকবর খাঁন(৭২) সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বোনেরগাতী গ্রামের মৃত আহমেদ আলী খাঁন এর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে,সকালে জেলার মধ্যনগর উপজেলা থেকে সাগর পরিবহন নামে একটি পর্যটকবাহী হাউজবোডে করে বৌ, ছেলে মেয়ে, মেয়ের জামাইসহ অন্যান্য পর্যটকের সাথে আসেন। টাংগুয়ার হাওরে আসার পর সবার সাথে গোসল করার উদ্দেশ্যে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পাশে হিজল গাছের পাশে গোসল করার সময় পানিতে তলিয়ে যায়। এ সময় তা দেখে সাথে থাকা লোকজন ও আত্মীয়-স্বজনরা তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কত্যবরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন।
এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমদ। তিনি জানান, এই বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকার লাশ ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্ত্রী ও ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর