• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ১১:৪৭ রাত

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি নেতা শাহেদ বক্স কারাগারে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রাম নগরীতে মদ্যপান করে মাতলামি, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নগর বিএনপির সাবেক নেতা শাহেদ বক্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাত আড়াইটার দিকে নগরীর এসএস খালেদ রোডের ফ্রেন্ডস ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জামাল খান ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী বলে প্রচার প্রচারণা চালাচ্ছিলেন৷

শাহেদ বক্সকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর গণমাধ্যমকে জানান, শাহেদ বক্সের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ (৮ আগস্ট, শনিবার) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই ঘটনার বিষয়ে ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল বশর অভিযোগ করে জানান, গত প্রায় ২০ দিন ধরে শাহেদ বক্স ক্লাবের পরিবেশ চরমভাবে ক্ষুণ্ন করে আসছিলেন। তিনি নিয়মিত ক্লাব প্রাঙ্গণে এসে ক্লাবের সিনিয়র সদস্যদের উদ্দেশ্যে চরম অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অপমান করে চলছিলেন। এখানেই শেষ নিয় শাহেদ বক্স বহিরাগতদের নিয়ে এসে ক্লাবের ভেতর মদ্যপান ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেন তিনি।

আবুল বশর আরও জানান, ফ্রেন্ডস ক্লাবের ইনডোর গেমসের আয় ও খেলোয়াড়দের অনুশীলনের জন্য সংরক্ষিত তহবিল থেকে শাহেদ বক্স অন্যায়ভাবে টাকা ও চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তিনি ক্লাবের সদস্যদের নিয়মিত হুমকি-ধমকি দিতেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কাউন্সিলরশিপের দাবির বিষয়ে ফ্রেন্ডস ক্লাবের সভাপতি জানান, শাহেদ বক্স বর্তমানে ফ্রেন্ডস ক্লাবের কোনো নিবন্ধিত সদস্য নন। প্রায় ৩৫ বছর আগে তিনি কেবল জুনিয়র পর্যায়ে টেবিল টেনিস ও ক্রিকেট খেলতেন।

তিনি বলেন, যেখানে ফ্রেন্ডস ক্লাবের বর্তমান সভাপতি বা সাধারণ সম্পাদক এখনো সিজেকেএসের কাউন্সিলর হননি, সেখানে ক্লাবের কোনো পদে না থেকেও তিনি অন্যায়ভাবে সিজেকেএসের কাউন্সিলরশিপ দাবি করে আসছিলেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]