• ঢাকা
  • ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫০ সেকেন্ড পূর্বে
ওবায়দুল হক চৌধুরী
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫২ বিকাল

দিনভর লাইনে দাঁড়িয়েও ৭ কানি জমির বিপরীতে মিলল মাত্র ৫ কেজি সার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজারের উখিয়ায় চলতি আমন মৌসুমে সাত কানি জমিতে ধান চাষ করেও সারাদিন লাইনে দাঁড়িয়ে মাত্র ৫ কেজি সার পেয়েছেন কৃষক মোহাম্মদ তৈয়ব। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।

মোহাম্মদ তৈয়ব, উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তরপুকুরিয়া এলাকার বাসিন্দা। চলতি মৌসুমে তিনি সাত কানি জমিতে আমন ধানের চাষ করেছেন। ধানের জমির জন্য প্রয়োজনীয় সার সংগ্রহ করতে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন তিনি। দিনভর অপেক্ষার পর তার ভাগ্যে জোটে মাত্র ৫ কেজি সার।

কৃষক মোহাম্মদ তৈয়ব বলেন, “সাত কানি জমিতে ধান চাষ করেছি। সার পাওয়ার আশায় সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও মাত্র ৫ কেজি সার পেয়েছি। এই পরিমাণ সার দিয়ে এত জমির চাষাবাদ কীভাবে করব, বুঝতে পারছি না।”

তিনি আরও বলেন, “সময়মতো প্রয়োজনীয় সার না পেলে ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা দরকার।”

স্থানীয় কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সার সংগ্রহ করতে হচ্ছে। অনেক কৃষক জমির পরিমাণ অনুযায়ী প্রয়োজনীয় সার না পেয়ে হতাশ হয়ে ফিরছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীস সরকার বলেন, “আজ সকাল থেকে অক্টোবর মাসের ৯৬ মেট্রিক টন সার বরাদ্দের বিক্রি শুরু হয়েছে। আমরা বলেছি, কমবেশি হলেও যেন সব কৃষকের হাতে সার পৌঁছে এবং চাহিদার তুলনায় কম হলেও কেউ যেন খালি হাতে ফিরে না যান।”

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]