• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৬:২৬ বিকাল

রাষ্ট্রপতি নির্বাচনে এমপি গাজী নজরুল ভোট দিতে পারবেন কি না, জানালেন শিশির মনির

ছবি: সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতা ও এমপি গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, ‘গাজী নজরুল ইসলাম যেহেতু সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।’

রোববার (৯ আগস্ট) হাইকোর্টের অ্যানেক্স ভবনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের অসঙ্গতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশকে আইনে পরিণত করতে সরকারের অনুমোদিত নতুন খসড়াকে ‘আন্তর্জাতিক মান থেকে পিছিয়ে যাওয়া’ বলে অভিযোগ করেন মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ‘প্রস্তাবিত আইনে গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া এবং তথ্যভাণ্ডার সংরক্ষণের দায়িত্ব সরকারের হাতে রাখায় কার্যকর তদন্ত ও তথ্য প্রকাশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।’

এসময় রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা গণতান্ত্রিক রাজনীতিতে নতুন বার্তা বলেও মন্তব্য করেন তিনি।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]