• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ০৬:১৫ বিকাল

‘বিএনপি ক্ষমতায় না থাকলে আপনাদের শকুনের মত ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ’

ফাইল ফটো

বিএনপি ক্ষমতায় না থাকলে আপনাদেরকে (জামায়াত) শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, জামায়াতের এমপিদের অধিকাংশই কখনো রাজপথে ছিলো না। তারা মূলত এমপি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আর্শীবাদে এবং ওয়েলফেয়ার মেকানিজমের থিওরি অনুসরণ করে। যেকারণে রাজপথের বক্তব্যে তারা একদমই অভ্যস্ত না। আর রাজপথের বক্তব্যের অনভ্যস্ততা কারণে সংসদে কিংবা রাজপথে বিরোধীদলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তারা প্রায়ই খেই হারিয়ে ফেলছে।

বিশেষ করে সরকার সম্বন্ধে জামায়াতের আমিরের আউল ফাউল বক্তব্যে মানুষ হাসিতামাশা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধীদলের মধ্যে যে সমন্বয় থাকা দরকার ছিলো, জামায়াত সেটি মোটেও ধারণ করতে পারছে না। ফ্যাসিবাদের আমলে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দিয়েছি, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামায়াতও প্রায় একই ভাষায় কথা বলছে।

পোস্টে রাশেদ খাঁন বলেন, আমার ধারণা, বিরোধীদল হিসেবে আওয়ামী জামানার বিরোধীদলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে খেই হারিয়ে ফেলছে জামায়াত নেতারা! শক্তিশালী বিরোধীদল সাজতে গিয়ে ' পালিয়ে যাবে, লুঙ্গি থাকবে না, হেলিকপ্টার রেডি করে রাখুন, আরেকটি গণঅভ্যুত্থান হবে ইত্যাদি কথাবার্তা বলে নিজেদের হাসির পাত্র না বানানোর অনুরোধ রইলো। বরং বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আপনাদেরকে শকুনের মত ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]