ঝালকাঠির রাজাপুর উপজেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন ওরফে রেজভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাব্বির হোসেন রেজভী পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, সাব্বির হোসেন রেজভীর বিরুদ্ধে থানায় ৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও ৯টি মামলা রয়েছে।
এ সময় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর