• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৬ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৯:৫৬ রাত

কালুখালীতে হামলা লুটপাটের ঘটনায় মামলা হলেও আসামীরা ঘুরছে প্রকাশ্যে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর কালুখালীতে হামলা লুটপাটের ঘটনায় মামলা হলেও আসামীরা ঘুরছে প্রকাশ্যে, দশ দিনেও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে চরম হতাশায় ক্ষতিগ্রস্ত পরিবার।

উল্টো মামলার বাদী ও তার আত্মীয়-স্বজনদের নানাভাবে মামলা তুলে নিতে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আসামীদের বিরুদ্ধে।

এদিকে অভিযোগ রয়েছে মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ বলছে আসামিরা পলাতক রয়েছে, এ ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবারটি।

শনিবার (১ আগস্ট) থানায় মামলা রজু হলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় পুলিশের কর্মকাণ্ড প্রশ্ন বিদ্ধ বলে অভিযোগ ক্ষতিগ্রস্থ পরিবারের।

মামলার এজহার সূত্রে জানা যায় রাজবাড়ির কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে হামিদা বেগম তার স্বামী ও ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ২ লক্ষ টাকা স্বর্নলংকার নিয়ে গেছে অস্ত্রধারীরা। এসম বাধা দিতে গেলে বেধড়ক মারপিট, কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।

মারপিট করে ঘরে থাকা নগদ দুই লক্ষ টাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় একই এলাকার বাবুল শেখ, মামুন শেখ, নয়ন মোল্লা, আলম শেখ সহ অজ্ঞাতনামা ৫/৬ জন।

স্থানীয়রা আহত অবস্থায় নুর শেখ, জুয়েল শেখ ও হামিদা বেগমকে উদ্ধার করে কালুখালী সরকারি হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার ১০ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন হামিদা বেগম বলেন জীবন শেষ করে দেওয়ার জন্যই ওরা এসেছিল, টাকা স্বর্নলংকার নিয়েছে এরপর প আমাকে, ছেলে, ও ছেলের বাপকে মারপিট করেছে, আমি এ ঘটনায় মামলা করেছি, আইনের আশ্রয় নিয়েও কোন সুরাহা হয়নি পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি, আমাদের উপর হুমকি দেওয়া হচ্ছে যাতে মামলা তুলে নেই। আমার ভাইকে নানা ভাবে হয়রানি করছে, আমি এর বিচার চাই।

মামলার এজহার সুত্রে জানাযায় গত মাসের ৩০ তারিখ রাত আনুমানিক ১১ টার দিকে উল্লেখিত ব্যাক্তিরা, অনধিকার প্রবেশ করে ছেলে জুয়েল, স্বামী নূর শেখের উপর আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়-ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

এসম তাদের চিচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সোহেল মোল্লা বলেন আসামিদের খোঁজা হচ্ছে পালিয়েছে অভিযান অব্যাহত রয়েছে।

কালুখালি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল বলেন এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি আসামিদের গ্রেফতারে আমাদের পুলিশ কাজ করছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]