সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নানার বাড়ি বেড়াতে এসে বৌলাই নদীর পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে মহসিন মিয়া (৪)নামে এক শিশু নিখোঁজ রয়েছে।
রবিবার (৯ আগষ্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বৌলাই নদীর পাড়ে(কুড়িপাড়ের খালে) ঘটনাটি ঘটেছে।
নিখোঁজ শিশুটি সুনামগঞ্জের সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কামারটুক গ্রামের জাকির হোসেনের ছেলে মহসিন মিয়া (৪)।
খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বীরনগর গ্রামে গত ৫ দিন পূর্বে নিখোঁজ শিশু তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। সকালে বৌলাই নদীর পাড়ে ( কুড়িপাড়ের খালে) গোসল করার জন্য তাসকিয়া আক্তার ( ৬) ও মহসিন মিয়া (৪) যায়। এসময় তারা অসাবধানে বশত পানি ডুবে গেলে তাসকিয়া আক্তার ( ৬) সাতরে কোন রখলে তীরে উঠতে পারলেও তার ভাই মহসিন পানিতে তলিয়ে যায়। খরব পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে দিনভর উদ্ধার অভিযান চালিয়ে মহসিন মিয়ার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শিশুর নানা আব্দুর রশিদ জানান, তারা আমার বাড়িতে ৫ দিন ধরে আসছে। আজ নিজের বাড়িতে চলে যাওয়ার কথা ছিলো।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানান,নিখোঁজ শিশুকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করলেও পাওয়া যায় নি। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুক আহম্মাদ এই ঘটনা সত্যতা নিশ্চিত করে তিনি জানান,ঘটনাটি খুবই হৃদয় বিধায়ক। পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর