চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
SSC <বোর্ডের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> <সন
এরপর পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
ঢাকা বোর্ডের জন্য: SSC DHA ROLL YEAR
মাদরাসা বোর্ডের দাখিলের জন্য: SSC MAD ROLL YEAR
কারিগরি বোর্ডের জন্য: SSC TEC ROLL YEAR
প্রতি এসএমএসে ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য, যার মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ১৬২২২ নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
কত শিক্ষার্থী ফলের অপেক্ষায়
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে
ফল প্রকাশের পর আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।
পরীক্ষার্থীরা অনলাইন, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, অভিন্ন ফলাফল ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর