চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে ওভারটেক করার সময় ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী থেকে যশোরগামী আল-আরাফাহ পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সংঘর্ষের পর উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধার কার্যক্রমে যোগ দেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর