দেশের তৃতীয় নারী ও অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নি মাউন্ট এভারেস্ট জয় করাতে সংবর্ধনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। নিম্নি বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী ছিল।
শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে অধ্যাপক এম এ লতিফ মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়। এতপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
এ সময় বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।এর আগে চলতি বছরের ২৭ মে ভোর ৫টা ২৪ মিনিটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নিম্নি।
প্রসঙ্গত, প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে ওয়াসফিয়া নাজরীন। এবং এর ১৪ বছর পর এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুন্নাহার নিম্নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর