• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৪:২৭ দুপুর

শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নকলা উপজেলায় নিজ বাড়ি থেকে দিয়া মনি অন্তি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের চরবাছুর আলগী গ্রামের সরকার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত অন্তি ওই গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে। সে চন্দ্রকোণা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সারাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। অন্তিও এ বছর পরীক্ষায় অংশ নেন। চার বিষয়ে অন্তি অকৃতকার্য হন। অকৃতকার্যের বিষয়টি জানতে পেরে দুপুর থেকেই অন্তির মন খারাপ ছিল।

মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা বসতঘরের বারান্দা অচেতন অবস্থায় ঝুঁলে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে পরীক্ষায় চার বিষয়ে ফেল করায় লজ্জায় ও ক্ষোভে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্তির মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিকভাবে অন্তির মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল সোমবার ফল প্রকাশিত হয়। চার বিষয়ে অকৃতকার্য হন অন্তি। ফল প্রকাশের পর থেকেই অন্তির মন খারাপ ছিল। সেই লজ্জা বা ক্ষোভে আত্মহত্যা করতে পারে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]