• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৪:২৮ দুপুর

চট্টগ্রামে আবাসিক ভবনে গুলি: চাঁদা নাকি রাজনৈতিক প্রতিহিংসা?

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামে একটি আবাসিক ভবন লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। একটি সূত্র বলছে ঐ ভবন মালিকের প্রবাসী ছেলের কাছে কিছুদিন আগে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। যদিও পাঁচলাইশ থানা পুলিশ বলছে ভবনে চাঁদা দাবীর কোন অভিযোগ থানা পুলিশকে ইতিপূর্বে জানানো হয়নি৷ অন্যদিকে পুলিশের একটি সূত্র বলছে বাড়ির মালিক নগর স্বেচ্ছাসেবক লীগের এক নেতার শ্বশুর৷ এই গুলি চালানোর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে৷

নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় সোমবার রাতে রুনা টাওয়ার নামের ওই ভবনের গেইটে দুই যুবক গিয়ে গুলি ছোড়ে। পাঁচলাইশ থানা পুলিশ জানায়, ভবন মালিক হাজী ইউনুসের দুই ছেলে প্রবাসী। ভবনটিতে মালিক পক্ষের কেউ বসবাস করেনা৷

ভবনের বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভবন মালিক হাজী ইউনুসের দুই ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী। সম্প্রতি তার বড় ছেলে দেশে এসেছে। তার মোবাইলে কয়েক দিন আগে একটি ইন্টারনেট নম্বর থেকে ভয়েস মেসেজ দিয়ে ৫০ লাখ টাকা দাবি করা হয়েছিল।

ভবনের দারোয়ান জানান, গত রাত সাড়ে ১০টার দিকে দুই যুবক গিয়ে তাদের সাথে কথা বলে। পরে ঐ দুই যুবক ফিরে আসার সময় ভবনের গেইট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে দ্রুত স্থান ত্যাগ করে৷ স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুটি মোটরসাইকেল যোগে চারজন ঐ ভবনের সামনে এসেছিল৷ তাদের মধ্যে দুইজন বাইকেই বসা । দুইজন বাইক থেকে নেমে ভবনের দারোয়ানের সাথে কথা বলে৷ এর কিছুক্ষন পর দুটি গুলির শব্দ শোনা যায়৷ এরপরই বাইক দুটি ঘটনাস্থল ত্যাগ করে। এসময় এলাকায় বিদ্যুৎ না থাকায় কাউকে চেনা যায়নি৷

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, এই গুলির ঘটনাটি রাজনৈতিক নাকি চাঁদাবাজি সেটির তদন্ত চলছে। পুরো বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, সবকিছু খতিয়ে দেখছি।”

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]