জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা ক্রিড়া অফিসার গৌতম কুমার সরকারসহ এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা থেকে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও বর্ণাঢ্য পরিবেশে সম্পন্ন করার জন্য নানা দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে স্ব-স্ব দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর