• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৯:৩৪ সকাল

ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যের ঘটনা নিয়ে যা জানা গেল

ছবি: সংগৃহীত

কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ছবি ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ছবিতে থাকা নারীকে সালমান শাহর স্ত্রী সামিরা বলে দাবি করা হলেও পরে এ নিয়ে ভিন্ন তথ্য সামনে আসে। ছবিটির সত্যতা ও এর নেপথ্যের ঘটনা নিয়ে সে সময় কথা বলেছিলেন সামিরা ও সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ।

সালমান শাহর মৃত্যুর পর মোস্তাক ওয়াইজকে বিয়ে করেছিলেন সামিরা। পরবর্তী সময়ে তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। তবে ভাইরাল ছবিটি নিয়ে আলোচনার সময় মোস্তাক ওয়াইজ দাবি করেন, ছবিতে ডনের সঙ্গে থাকা নারী সামিরা নন, তিনি অভিনেত্রী সাবরিনা।

মোস্তাক ওয়াইজের ভাষ্য অনুযায়ী, ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিংয়ের সময় ছবিটি তোলা হয়েছিল। তিনি বলেন, সামিরার কাছ থেকেই তিনি ছবিটির পেছনের ঘটনা জেনেছেন। তার দাবি, ডনের সঙ্গে থাকা নারী ছিলেন সিনেমাটির পার্শ্বনায়িকা সাবরিনা, সামিরা নন।

ছবিটির নেপথ্যের ঘটনা ব্যাখ্যা করে মোস্তাক ওয়াইজ জানান, ‘আশা ভালোবাসা’ সিনেমার মূল নায়ক-নায়িকা ছিলেন সালমান শাহ ও শাবনাজ। সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকার চরিত্রে। শুটিং চলাকালে দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন সালমান শাহ। পরে ওই ছবি নিয়ে ডনের সঙ্গে বিভিন্ন সময় মজা করতেন বলেও দাবি করেন মোস্তাক।

তবে ডনের সঙ্গে সামিরার একটি ছবি থাকার কথা স্বীকার করেন মোস্তাক ওয়াইজ। তার ভাষ্য, একটি ছবিতে সামিরা ম্যাগাজিন পড়ছিলেন এবং সালমান শাহ ছবি তুলছিলেন। এ সময় ডন হাত বাড়িয়ে দিলে তার সঙ্গে সামিরার একটি ছবি তোলা হয়।

মোস্তাক ওয়াইজের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ডনের সঙ্গে সামিরার নামে ছড়িয়ে পড়া অন্যান্য ছবিগুলো ফটোশপের মাধ্যমে তৈরি করা। তার ভাষ্য, ডনের সঙ্গে সামিরার নামে যেসব ছবি ছড়ানো হয়েছে, সেগুলোর অনেকগুলোই সম্পাদিত।

অন্যদিকে, ভাইরাল ছবি নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেছিলেন সামিরা। তিনি দাবি করেন, তার একটি ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। বিষয়টি না জেনে সালমান শাহর ভক্তদের অনেকে তাকে ভুল বুঝছেন এবং অপবাদ দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

সামিরা বলেছিলেন, তার একটি ছবি দেখিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তার দাবি, ডন তার ছোট ভাইয়ের মতো ছিলেন এবং প্রতি ঈদে তার পা ছুঁয়ে সালাম করতেন।

সালমান শাহ ও তার পরিবার নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করতে চান না বলেও সে সময় জানিয়েছিলেন সামিরা। একই সঙ্গে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলার কথাও জানান তিনি। তার দাবি, এ বিষয়ে একাধিকবার ডিবির সঙ্গে কথা বলেছেন এবং প্রশাসনের জিজ্ঞাসাবাদেও সহযোগিতা করেছেন।

নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্রে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এই অভিনেতা।

সালমান শাহর মৃত্যুরহস্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হলেও বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য সামনে এসেছে। মৃত্যুর পর তার স্ত্রী সামিরাকে ঘিরেও নানা আলোচনা ও অভিযোগ তৈরি হয়।

এর আগে ১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন সালমান শাহ ও সামিরা। কয়েক বছরের দাম্পত্যের পর সালমান শাহর আকস্মিক মৃত্যু তাদের জীবনে বয়ে আনে গভীর শোক। এরপর তাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়, যার রেশ পরবর্তী সময়েও অব্যাহত থাকে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]