প্রথম ধাপে দুই মামলায় ৫দিন করে ১০দিন রিমান্ডের পর আবারও ৫দিনের পুলিশি রিমান্ডে নিয়েছে ডেভিড ইমনকে।
এবার হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত আজ বুধবার (১২ আগস্ট) শুনানি শেষে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের শুনানি পর্যালোচনা করে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই রিমান্ডের মাধ্যমে হাটহাজারী থানায় দায়ের করা চাঁদাবাজি মামলার নেপথ্যের তথ্যসহ ডেভিড ইমনের অস্ত্রভাণ্ডার ও সহযোগী চক্রের মূল গোড়া পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর