• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ১০:১৮ রাত

তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল উড়োজাহাজে হামলার পরিকল্পনা

ছবি: সংগৃহীত

তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কোথায় অবস্থান করছিলেন, এমনকি হোটেলের কোন তলায় ছিলেন সে তথ্য ইরানের কাছে ছিল বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

বুধবার (১২ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, ওই সময় মার্কিন গোয়েন্দারা ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কেও তথ্য পেয়েছিল। এর মধ্যে এয়ার ফোর্স ওয়ানকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনার তথ্যও ছিল।

এ ছাড়া সম্মেলনস্থলের কাছে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ এক ব্যক্তির উপস্থিতির তথ্যও মার্কিন গোয়েন্দাদের কাছে ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুমকিটিকে বিশ্বাসযোগ্য মনে করায় ট্রাম্পকে গোপনে তুরস্ক থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এ সময় এয়ার ফোর্স ওয়ানকে ডামি বা বিভ্রান্তিমূলক বিমান হিসেবে ব্যবহার করা হয়।

প্রকাশ্য ক্যামেরার সামনে ট্রাম্প পুরোনো এয়ার ফোর্স ওয়ানে উঠলেও পরে গোপনে তাকে একটি সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয়। সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা তখনও ধারণা করছিলেন, প্রেসিডেন্ট ওই বিমানেই আছেন।

নিরাপত্তা হুমকির বিষয়টি পরে ট্রাম্প নিজেও নিশ্চিত করেছেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনী চেয়েছিল আমি অন্য ফ্লাইটে, অন্য বিমানে যাই। আমাকে তাদের কথাই শুনতে হয়।

কোন বিমানটি বেশি ঝুঁকিতে ছিল এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তিনি যে বিকল্প বিমানে উঠেছিলেন সেটিই সম্ভবত বেশি ঝুঁকিতে ছিল। কারণ হামলাকারীরা সেটিকেই লক্ষ্যবস্তু করার সম্ভাবনা বেশি বলে মনে করতে পারে।

ট্রাম্প বলেন, মনে হয় সেখানে একটি হুমকি ছিল। আমি বিষয়টি নিয়ে খুব বেশি জানতে চাইনি। আমি প্রায়ই এমন হুমকি পাই। এমন অনেক হুমকি আছে, যেগুলো সম্পর্কে আপনারা জানেন না।

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]