• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০৬:২৯ বিকাল

নাটোরে চারটি উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগের ফলাফল স্থগিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ ও ভাঙচুরের পরদিনই জেলার চারটি উপজেলার নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয় থেকে এক আদেশে এই ফলাফল স্থগিত করা হয়।

স্থগিত হওয়া উপজেলাগুলো হলো, জেলার লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নের নিমিত্তে নাটোর জেলার আওতাধীন বাগাতিপাড়া, লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োজিতকরণের লক্ষ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ওই ফলাফল স্থগিতকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন। এমতাবস্থায়, ফলাফল স্থগিতকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এর আগে বুধবার (১২ আগস্ট) দুপুরে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রকাশিত ফলাফলে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

এ সময় তারা অফিসের প্লাস্টিকের চেয়ার, ফুলের টব, ইউএনও কার্যালয়ের বারান্দার গেট ভাঙচুর করে। বিক্ষুব্ধদের অবস্থানের কারণে ইউএনও নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। বিক্ষোভকারী ছাত্রদলের নেতাকর্মীরা ফলাফল স্থগিত করতে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সময় বেধে দিয়ে বিকেল ৪টার দিকে ইউএনও কার্যালয় ত্যাগ করেন।

এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই উপজেলায় অন্তত ৬ জন সাংবাদিক হেনস্তার শিকার হন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, মেধার ভিত্তিতে সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে। অথচ এর পরদিনই চার উপজেলার ফলাফল স্থগিত করা হয়।

নাটোর জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে চারটি উপজেলার নিয়োগ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে তা জানিয়ে দেওয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]