ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে ৩ মাস মেয়াদি বিনামূল্যে রাশিয়ান ভাষা শিক্ষা কোর্স চালু হয়েছে। প্রাথমিকভাবে এই কোর্সটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮০ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আধুনিক ভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্য দিয়ে কোর্সটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জানা গেছে, রাশিয়ান হাউজ (রাশিয়ান কালচারাল সেন্টার) এবং সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভাষা এই ভাষা শিক্ষার কোর্স চালু করা হয়।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল বলেন, ‘এমন উদ্যোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশ্ব ব্যাপী রাশিয়ান ভাষার প্রচার ও প্রসার। দীর্ঘ দিন এই ভাষা শিখনে কিছুটা সীমাবদ্ধতা ছিল, এবার সেই সংকট কাটতে যাচ্ছে। তাছাড়া বর্তমানে রাশিয়া অর্থনৈতিক এবং পরাশক্তি দেশ হিসেবে বিশ্বে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। এমন উদ্যোগের মধ্য দিয়ে একদিকে বাংলাদেশ-রশিয়া আন্তঃসামাজিক ও রাজনৈতিক সম্পর্ক যেমন দৃঢ় হবে, তেমনি অধিক সংখ্যক মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী রাশিয়াতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে। আশা করি, পরবর্তীতেও এই ধরনের কোর্স চলমান থাকবে।’
এ সময় অন্যান্যদের মধ্যে রাশিয়ান কালচারাল সেন্টারের পরিচালক আলেকজান্ডার ক্লেভনয়, রাশিয়ান ভাষার শিক্ষক মিস আলেকজান্ডারসোলোভিয়েভা, ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মিজানুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর