• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪০ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ১১:২২ দুপুর

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামে বিগত কয়েক দিনের গ্যাস সংকটে ক্ষুব্ধ পরিবহন চালকরা এবার ফুঁসলে উঠছে ৷ সারারাত অপেক্ষা করেও গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করেছে সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকে নগরের ষোলশহর এলাকার ফসিল সিএনজি স্টেশনের সামনের সড়কে সড়কে অবস্থান নেন তারা। এতে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কয়েক ঘন্টার মধ্যে পাঁচলাইশ থানা পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে শান্তিপূর্ণ ভাবে অবরোধ সরিয়ে দেয়৷

অবরোধকারী চালকদের অভিযোগ, কয়েক দিন যাবৎ নগরীর ফিলিং স্টেশন গুলোতে অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না। দীর্ঘ প্রতিষ্ঠার পর গ্যাস না পেয়ে ঘরে ফিরতে হচ্ছে শূন্য হাতে ৷ অথচ এই গ্যাস সরবরাহ কবে স্বাভাবিক হবে সে বিষয়ে সিএনজি স্টেশন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারছে না। অন্যদিকে গ্যাস স্টেশন গুলোর কর্তৃপক্ষের ভাষ্য, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর সাথে বার বার যোগাযোগ করা হলেও তারা কবে নাগাদ গ্যাস সরবরাহ করা হবে সেই বিষয়ে কিছুই জানাচ্ছে না৷

এমন অনিশ্চিয়তার মধ্যেও গতকাল সারাদিন ও আজ ভোর পর্যন্ত গ্যাসের জন্যে অপেক্ষায় থেকে গ্যাস না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সিএনজি চালকরা৷ পাঁচলাইশ থানাধীন ষোলশহর ফসিল সিএনজি স্টেশনের নিকটেই কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর সদর দপ্তর৷ ফলে এই সড়কেই ভোরের আলো ফোটার সাথে সাথে অবরোধ করেন সিএনজি চালকরা।

আব্দুল মালেক নামের এক সিএনজি চালক বিডি২৪লাইভ কে বলেন,, গত কয়েল দিন ধরে গ্যাসের অভাবে আমাদের গাড়ির চাকা না ঘুরলেও সংসারের খরচ থেমে নেই। অন্যদিকে গাড়ীর মালিককে পূর্ণ ভাড়া পরিশোধ করতে হচ্ছে। সিএনজি চালক আলি আহম্মদ বলেন, এই পরিস্থিতিতে কবে কোথাই কখন গ্যাস পাবো এমন সুনির্দিষ্ট তথ্যটিও কেউ আমাদের জানাচ্ছেনা৷ আজ শুনতে পাচ্ছি ৭২ ঘন্টা নাকি গ্যাস সম্পূর্ণ বন্ধ থাকবে৷ এভাবে চললে তো আমরা মাঠে মারা যাবো তাই উপায় না পেয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি৷

নগরীর একাধিক ফিলিং স্টেশনের দ্বায়িত্বশীলদের সাথে যোগাযোগ করা হলে তারা বিডি২৪লাইভকে জানান, আমরা বার বার আমাদের মেশিন চালু করেছি৷ তবে লাইনে নুন্যতম গ্যাসের সরবরাহ না থাকায় মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে৷ সিএনজি উৎপাদন করতে না পারায় আমাদের পক্ষে সিএনজি চালিত যানবাহনে গ্যাস দেয়া সম্ভব হচ্ছে না। সিএনজি স্টেশন গুলোর অভিযোগ, আমরাও আমি সংকটে৷ সারাদিন-রাত মেশিন ও অন্যান্য যন্ত্র চালু রাখায় বাড়ছে বিদ্যুৎ বিল অথচ এক টাকাও বিক্রি নাই৷ অন্যদিকে কর্ণফুলী গ্যাসের সাথে যোগাযোগ করলে তারা কোন কথাই বলেন না।

এ ব্যাপারে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম বিডি২৪লাইভ কে জানান, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের টিম পাঠানো হয়। চালকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কের অবরোধ সরানোর হয়েছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]