• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৭:২১ বিকাল

লোহাগাড়ায় বিনামূল্যে বিতরণের ধানের বীজ মিলেছে মাদ্রাসা কক্ষে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের আমন ধানের বীজ মিলেছে একটি মাদ্রাসার তালাবদ্ধ কক্ষে। চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাদ্রাসা থেকে কৃষকদের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসায় পরিদর্শনে গিয়ে এসব বীজ উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ।

মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপার শামসুল ইসলাম হেলালী উপজেলার চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদ্রাসা পরিদর্শনের সময় সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান ইউএনও। পরে কক্ষটি খোলার নির্দেশ দিলে ভেতর থেকে ১৩ বস্তা আমন ধানের বীজ পাওয়া যায়। এসব বীজ কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে কৃষকদের বিনামূল্যে বিতরণের জন্য বীজগুলো দেওয়া হয়। চরম্বা ইউনিয়ন দূরবর্তী হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজ পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে এসব বীজ কৃষকদের হাতে পৌঁছানোর কথা থাকলেও তা হয়নি।

তিনি বলেন, কী কারণে বীজগুলো বিতরণ করা হয়নি এবং কীভাবে সেগুলো একজন রাজনৈতিক নেতার কাছে গেল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শামসুল ইসলাম হেলালী দাবি করেন, কৃষকদের বিতরণের জন্য মোট ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। এর মধ্যে চার বস্তা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট বীজ মাদ্রাসায় রাখা হয়েছিল। ব্যস্ততার কারণে সেগুলো আর বিতরণ করা সম্ভব হয়নি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আখন্দ বলেন, উদ্ধার করা বীজগুলো স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]