• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০২:০৩ দুপুর

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম, আটক ২ কর্মী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকায় খাবার বিতরণ করতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিরাজুল ইসলাম (২৪) এবং একই শিক্ষাবর্ষের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী ফজলুর রহমান কাদের (২৪)।

শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে দোয়েল চত্বর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহীন।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের এলাকাতেও ভোর থেকেই পুলিশি তৎপরতা ছিল। ভোরে দোয়েল চত্বর এলাকায় খাবার বিতরণ করতে এসে, উপস্থিত দুই ব্যক্তির গতিবিধি ও কার্যক্রম সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রলীগ কর্মী বলে স্বীকার করেন।

আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে, বলে গণমাধ্যমকে জানিয়েছেন রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ রব্বানী হোসেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]