ঢাকা বিশ্ববিদ্যালয় ওষুধ প্রযুক্তি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুক যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ আগস্ট স্থানীয় সময় রাত ৮:০৭ টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ওষুধ প্রযুক্তি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুক-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, তিনি একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। জনস্বাস্থ্য, ফার্মাসিউটিক্যাল সায়েন্স ও খাদ্য নিরাপত্তা বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত অধ্যাপক আ ব ম ফারুক-এর মরদেহ আজ ১৬ আগস্ট দুপুর ১২:০০ টায় ওষুধ প্রযুক্তি বিভাগে আনা হয়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর