রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়াগ্রামে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে দুজন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে তাদের সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়।
এই কৃতি শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লেফটেন্যান্ট জেনারেল (অব) এস এম মতিউর রহমানের মমতাময়ী মাতা সুফিয়া রহমান শিক্ষা বৃত্তি -২০২৬ ও লেফটেন্যান্ট জেনারেল (অব) এস এম মতিউর রহমানের লেখা বই উপহার দেওয়া হয়েছে। কৃতি শিক্ষার্থীরা হলেন কাজী আফরিদা তাবাচ্ছুম ও মোঃ রাতুল শেখ।
লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ২০২৬ পরীক্ষায় ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৮ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে দুজন জিপিএ ৫ পেয়েছেন। বিদ্যালয়ে পাশের হার ৬২ শতাংশের বেশি।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর