সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সাবেক চেয়ারম্যানের ছেলে সহ তিনজনকে ২০২ পিস ইয়াবা, চোলাই মদ ও গাঁজাসহ আটক করেছে পুলিশ।
সোমবার(১৭ আগষ্ট) সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে এর পূর্বে রবিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার আটগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,আটগাঁও (বড়হাটি) গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত ইদ্রিস মিয়ার ছেলে মো: তোফাজ্জল হোসেন (৪৬), ও উজানগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে মো: খিজির মিয়া (৩৬) ও দৌলতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো: হেলাল মিয়া (৪৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে উপজেলার আটগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী এই ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর