• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
সোহাগ মাতুব্বর
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:৫৪ সকাল

ভাঙ্গায় প্রাইভেটকার থেকে এলোপাতাড়ি গুলি, আতঙ্কিত পথচারী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেটকার থেকে এক অজ্ঞাত যুবক এলোপাতাড়ি গুলি বর্ষণ করেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দিকবিদিক ছোটাছুটি করতে গিয়ে দুজন আহত হন।

ঘটনাটি ভাঙ্গা হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার দিনগত রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দ ও গুলির আওয়াজে স্থানীয় ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। ছোটাছুটিতে দুজন লোক আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কার হাইওয়ে থানার সামনে চা খেতে নামেন এক যুবক ও যুবতী। রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই যুবককে বলেন, "ভাই প্রাইভেটকারটি সাইড করে দাঁড়ান।" এই নিয়ে তাদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে যুবক গাড়িতে গিয়ে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি করেন।

এরপর ওই যুবক ও যুবতী প্রাইভেটকার নিয়ে দ্রুত খুলনা রোডের দিকে চলে যান। যাওয়ার সময় ওই যুবক বলেন, "আমি গোপালগঞ্জের চেয়ারম্যানের ছেলে।"

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ রেজওয়ান দীপু বলেন, "বিষয়টি জানা নেই। তারপর এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবো।"

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]