• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩০ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০২:৫৬ দুপুর

দুই বছর পর ক্লুলেস মামলার রহস্য উদঘাটন: আসামী গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দুই বছর আগে ডিবি পরিচয়ে চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ও বিভিন্ন স্বর্ণালংকারসহ সর্বমোট এক কোটি পনেরো লক্ষ তেত্রিশ হাজার ছয়শত পঁয়তাল্লিশ টাকা মূল্যমানের জিনিসপত্র ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে৷ এই আলোচিত ঘটনার প্রায় দুই বছর পর অনেকটা ক্লুলেস সেই মামলার রহস্য উদঘাটন ও জড়িত এক আসামী মোঃ সাজু মিয়াকেকে গ্রেপ্তার করেছে পিবিআই চট্টগ্রাম মেট্রোপলিটন৷ ১৬ আগস্ট ঢাকার গোলাপবাগ এলাকা থেকে তকে গ্রেপ্তার করা হয়৷

জানা গেছে, নগরীর হাজারি লেইনের হাজারী মার্কেটের ২য় তলায় 'নবরূপা শিল্পালয়' নামক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী পুলক দাশ (৪৫) পেশায় একজন ব্যবসায়ী৷ তিনি কোতোয়ালী থানার বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে পাইকারী মূল্যে স্বর্ণ ক্রয় করে থাকেন। পরবর্তিতে স্বর্ণ নিউমার্কেট এলাকার বিভিন্ন স্বর্ণের দোকানে বিক্রয় করেন।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ রাত ৯টা ৩০ মিনিটের সময় নিউ মার্কেট এলাকায় থেকে বিভিন্ন স্বর্ণের দোকানে পাইকারী মূল্যে স্বর্ণালংকার বিক্রয় করে ১টি কালো রংয়ের হাতব্যাগে স্বর্ণ বিক্রয় বাবদ নগদ সতেরো লক্ষ নব্বই হাজার পাঁচশত বিশ) টাকা সহ অনুমান ৭৭ ভরি ১৫ আনা ২ রতি স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ সর্বমোট এক কোটি পনেরো লক্ষ তেত্রিশ হাজার ছয়শত পঁয়তাল্লিশ টাকা মূল্যমানের জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় কোতোয়ালী থানাধীন কে.সি. দে রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের আন্ডারগ্রাউন্ডে রাস্তার উপর পৌঁছামাত্র ডিবির পোশাক পরিহিত কিছু অজ্ঞাতনামা লোক পথরোধ করে নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দিয়ে ঘিরে তাকে ফেলে।

একপর্যায়ে, তাদের মধ্যে ২ জন ব্যক্তি ব্যবসায়ীর দুই হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। ব্যবসায়ী ভীত সন্ত্রস্থ হয়ে চিৎকার করার চেষ্টা করলে অজ্ঞাতনামা ব্যক্তি তার মুখ চেপে ধরে এবং অপর ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে গাড়িতে তোলার সময় তার দুই চোখ গামছা দিয়ে বেঁধে ফেলে। এসময় ওয়াকিটকি হাতে অজ্ঞাতনামা ১ জন লোক সহ ৫/৫ জন উক্ত ব্যবসায়ীকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে তার শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। তারপর তারা গাড়ি চালিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল হতে অজ্ঞাতনামা স্থানের উদ্দেশ্যে রওয়ানা করে। পরবর্তীতে মাইক্রোবাসের ভিতরে ডিবির পোশাক পরিহিত লোকজন ব্যবসায়ীর হাতকড়া খুলে হাত ও দুই পা গামছা দিয়া বেঁধে ফেলে। গামছা দিয়ে বাধা অবস্থায় তাকে মারধর করে মাইক্রোর সিটের নিচে বসিয়ে রাখে। একপর্যায়ে ব্যবসায়ীর সাথে থাকা কালো রংয়ের হাত ব্যাগ, ব্যবহৃত ১টি ওমেকা ব্র্যান্ডের হাতঘড়ি, ১টি Oneplus 10R মোবাইল ফোন নিয়ে নেয়। গাড়ীটা কিছুদুর যাওয়ার পর অজ্ঞাতনামা আরও ১ জন গাড়িতে উঠে। পরবর্তীতে অজ্ঞাতনামা ৭/৮ জন লোক ব্যবসায়ীকে সীতাকুন্ড থানাধীন বড় দারোগার হাট স্কেল এলাকায় গামছা দিয়ে বাঁধা অবস্থায় মাইক্রোবাস থেকে পাকা রাস্তার পার্শ্বে ফেলে দিয়ে চলে যায়।

এই ঘটনায় ব্যবসায়ী পুলক দাশ (৪৫) গত ০৮/১০/২০২৪ইং তারিখে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। পরিবর্তনের বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিজ্ঞ আদালত পিবিআই, চট্টগ্রাম মেট্রো-কে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

পিবিআই চট্টগ্রাম মেট্রো জানায়, তারা মামলার তদন্তভার গ্রহণ করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে আসামীদের চেহারা সনাক্তের চেষ্টা করে। কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকা সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। তদন্তের একপর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার আলামত ব্যবসায়ীর ব্যবহৃত Oneplus 10R মোবাইল ফোনটি মীরসরাই গোভনীয়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে মামলার ধরন অনুযায়ী বিভিন্ন থানার মামলার নথি পর্যালোচনা করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামী সাজু মিয়া (৩৭), পিতা-মোঃ নাছির আলী, মাতা-মোহাঃ সাহেদা বেগম, সাং-ভেলারায়, সৈয়দ আলী মেম্বারের বাড়ীর পাশে, ৬নং ওয়ার্ড, ১৩নং শ্রীপুর ইউপি, ডাকঘর-ধর্মপুর, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা-কে সনাক্ত করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নির্ণয় করে গাইবান্ধা, ঢাকা, মাদারিপুর জেলার বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা করেও আসামী কৌশলে বারবার স্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সর্বশেষ গত ১৬ আগস্ট ঢাকার গোলাপবাগ এলাকা থেকে এসআই (নিঃ) আব্দুর রশিদের নেতৃত্বে পিবিআই এর অভিযানিক দল রাত ৮টা ৩০ মিনিটের সময় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ সাজু মিয়া ১৭ আগস্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামী স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

পিবি চট্টগ্রাম মেট্রো জানিয়েছে, উক্ত জবানবন্দিতে আসামী সাজু মিয়া সহ আরও ৫/৬ জন জড়িত থাকার বিষয়টি উল্লেখ করে। তবে তদন্তের স্বার্থে বাকি আসামীদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বাকি আসামীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত আছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]