শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বেগম রৌশন আরা একাডেমীর শিক্ষার্থীদের মাঝে জাতীয় ফল কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে অঙ্গীকার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় একাডেমী প্রাঙ্গণে ওই চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুজিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমীর পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোবারক আলী, প্রধান শিক্ষক এম. সুরুজ্জামান ও সিনিয়র সহকারী শিক্ষক আবু সাইদ। এতে দুই শতাধিক শিক্ষার্থীকে একটি করে জাতীয় ফল কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর