• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:১৪ বিকাল

খড়মপুর মাজারে দানবাক্সে অর্থ গুনতে ১৯ ঘণ্টা, উঠল যত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) প্রকাশ খড়মপুর মাজার শরীফের দানবাক্সের টাকা গণনা শেষ হয়েছে। বিভিন্ন দানবাক্স থেকে পাওয়া গেছে ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা। এর সঙ্গে মিলেছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার সামগ্রীও।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া এবং মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। গণনা করা টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টায় টাকা গণনা শুরু হয়। প্রায় ১৯ ঘণ্টা ধরে গণনার পর মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টায় কাজ শেষ হয়। এ সময় সরকারি কর্মকর্তা ও মাজার পরিচালনা কমিটির সদস্যসহ মোট ৪০ জন টাকা গণনায় অংশ নেন।

গণনা করা টাকার মধ্যে ছিল ১ হাজার টাকার ৮৯৮টি নোট, ৫০০ টাকার ৩ হাজার ৩৫৮টি, ২০০ টাকার ৪ হাজার ৯৯৫টি, ১০০ টাকার ৩২ হাজার ১৪২টি, ৫০ টাকার ৩৫ হাজার ৬৬টি, ২০ টাকার ৫৯ হাজার ৬১৯টি, ১০ টাকার ৫৪ হাজার ২১টি, ৫ টাকার ৬ হাজার ৩৩৯টি এবং ২ টাকার ১ হাজার ৪৩৩টি নোট।

শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের সপ্তাহব্যাপী ওরস রোববার শেষ হয়েছে। ১০ আগস্ট থেকে শুরু হওয়া ওরসের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় ১৪ আগস্ট রাতে। তবে ওরস উপলক্ষে বসা মেলা আরও প্রায় এক মাস চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ওরসকে কেন্দ্র করে প্রতিদিনই মাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। সড়ক ও রেলপথের পাশাপাশি নৌপথেও ভক্তরা সেখানে আসেন। বিশেষ করে ওরসের সময় ট্রেনগুলোতে দেখা যায় ব্যাপক ভিড়।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ ওরস এবারও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে। ভক্তদের দান করা বিপুল পরিমাণ অর্থই তার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]