রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে জজ আলী বিশ্বাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।
বুধবার ভোররাতে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামে।
নিহত জজ আলী বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রামের শুকুর আলী বিশ্বাস ওরফে সুরায়ের ছেলে।
রাজবাড়ীর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঈনুল ইসলাম বলেন,মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নিহত ওই যুবক পানির মোটর চুরি করতে গেলে স্থানীয়রা তাকে মারপিট করে তাকে বেধে রাখে। বুধবার সকালে পুলিশ তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।
ওসি আরো বলেন, শুধু চুরি নাকি অন্য কোন কারনে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটি তদন্তের মাধ্যমে জানা যাবে। ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় নিয়ে আসার কথাও জানান তিনি।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর