• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩০ সেকেন্ড পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ১১:১০ রাত

১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়া কোরআন পড়া সেই ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও ছয় ছেলেসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বৃদ্ধের নাতি রিপন হোসেন ও স্থানীয় সাংবাদিক জুয়েল হোসেন টিপু।

আব্বাস প্রামাণিক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। তিনি কর্মজীবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

আব্বাস প্রামাণিক নাতি রিপন হোসেন জানান, তার দাদা শারীরিকভাবে সুস্থ ছিলেন। রবিবার হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে। এ সময় তার কথাবার্তার পরিবর্তন আসে। একপর্যায়ে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। তার চিকিৎসার দায়িত্ব নেওয়া খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্র কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে চিকিৎসক এসে চিকিৎসাসেবা দেন। কিন্তু আজ সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

প্রবীণ সেবাকেন্দ্রের খুবজিপুর ইউনিটের সাধারণ সম্পাদক ও শিক্ষক আবু সাইদ সরকার বলেন, তিনি আমাদের সেবাকেন্দ্র থেকে দীর্ঘদিন বিনামূল্যে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে চিকিৎসক পাঠানো হয়েছিল। আমাদের সেবাকেন্দ্র থেকে যথাযথ চিকিৎসা সেবক প্রদান করা হয়। আজ সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি মারা গেছেন।

স্থানীয় সাংবাদিক জুয়েল হোসেন টিপু বলেন, মরহুম আব্বাস প্রামানিকের জানাযার নামাজ দুর্গাপুর স্কুল মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

গুরদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, আব্বাস প্রামাণিক গুরুদাসপুর উপজেলার প্রবীণ একজন ব্যক্তি ছিলেন। প্রবীণ এ ব্যক্তিকে উপজেলা প্রশাসন সবসময় তার শারীরিক খোঁজখবর নিয়েছে। তার মৃত্যুর খবরটি শুনেছি। অত্যন্ত কষ্টের বিষয়।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]