বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে দিনভর কর্মসূচির মধ্যে ছিল, সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিজান টাওয়ারের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফয়েজুল মালেক সজিব, বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল হক হাওলাদার প্রমুখ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর