বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে স্বেচ্ছাসেবক দল জয়পুরহাট জেলা শাখা।
স্বেচ্ছাসেবক দল জয়পুরহাট জেলার সদস্য সচিব এস এম শামস মতিন জানান, বুধবার (১৯ আগস্ট) দিবসের শুরুতেই দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম শামস মতিন প্রমূখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর