• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১১ মিনিট পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:৫৬ বিকাল

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নকলায় নারীর প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ভ্যানচালককে হত্যা করে তিন বন্ধু। দীর্ঘদিন তিন বছর পর মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা শহরের পুরাতন গরুহাটি এলাকায় পিবিআই অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির পুলিশ সুপার পংকজ দত্ত।

তিনি জানান, ২০২৩ সালে ২৩ ডিসেম্বর সন্ধ্যায় নকলার পাঠাকাটা নিজ বাড়ি থেকে ভ্যানচালক আঃ মন্নাছকে নারীর প্রলোভনে ডেকে নিয়ে যায় তারই তিন বন্ধু মোস্তাকিন, স্বপন ও শাহীন। এরপর রাত ১০টার দিকে উপজেলার বাঘমারী বিলের কাছে নিয়ে আঃ মন্নাছকে শ্বাসরোধ করে হত্যা করে তারা। পরে ওই বিলের কাদা ও কচুরিপনাা দিয়ে ঢেকে রেখে ভ্যানগাড়ীটি নিয়ে চলে যান ওই তিন বন্ধু। পরবর্তীতে সেই গাড়ীটির ব্যাটারি ১৪হাজার ও গাড়ীর অন্যান্য যন্ত্রপাতি ৮হাজার টাকায় বিক্রি করে তিনজনে ভাগাভাগি করে নেয়। এ ঘটনায় নকলা থানায় মামলা হলে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় পিবিআই তদন্তের দায়িত্ব পায়।

মামলার বাদী মন্নাছের স্ত্রী আছমা আক্তার বলেন, এতদিন পর হলেও আমি আমার স্বামীর হত্যাকারীদের দেখতে পেয়ে খুব খুশি হয়েছি। আমার স্বামী নিরীহ মানুষ। কারোর সাথে আমাদের ঝগড়া আছিলো না, তারপরও তারা মেরে ফেলেছে। আমার স্বামীর হত্যাকারীর ফাঁসি চাই। আমার একটি ছোট বাচ্চা রয়েছে, তাকে পড়াশোনা ও খাওয়া-দাওয়া করানো খুব কষ্ট হয়ে গেছে আমার। আমি সরকারের সহযোগিতা চাই। আমার চলারমতো কিছুই নেই এখন। এই ভ্যানগাড়ী চালিয়ে আমার স্বামী সংসার চালাতো।

পিবিআই’র পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, এ ঘটনায় ওই সময় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের হয়। এরপর পুলিশ বিভিন্ন সময় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে মামলাটি পিবিআই তদন্ত শুরু করে। প্রথমে এসআই রফিকুল ইসলাম তদন্ত করলেও পরে বদলিজনিত কারণে এসআই জাহাঙ্গীর আলম মামলাটির তদন্ত করে। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ও মামলা পর্যালোচনা করে মূলহোতাদের গ্রেপ্তার করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]